ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি ঘোষণার এক দিন পর বিলুপ্ত ঘোষণা


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৩০-৮-২০২৪ দুপুর ৩:২১
খুলনার পাইকগাছায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি ঘোষণার এক দিন পর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩০) আগষ্ট পাইকগাছা আইনজীবী ফোরামের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এতদ্বারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যগণের উপস্থিতিতে  বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বেলা ২ টার সময় পাইকগাছা আইনজীবী সমিতি মিলনায়তনে এক সভা এ্যাড. জি,এ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আলোচ্য বিষয় ছিল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বর্তমান অবস্থা ও করণীয় প্রসংগে। সভায় একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। আহবায়ক কমিটিতে এ্যাড, এস,এম মুজিবর রহমান সহ কিছু বিতর্কিত আইনজীবী কে অত্র কমিটিতে অর্ন্তভূক্ত করায় জাতীয়তাবাদী চেতনা ও আদর্শের আইনজীবীদের মধ্যে চরম বিতর্কের সৃষ্টি হয়।
এমতাবস্থায় উক্ত আহবায়ক কমিটি সম্পূর্ণ বাতিল মর্মে ঘোষনা করা হলো।
 
উল্লেখ্য বৃহস্পতিবার আইনজীবী ভবনে উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও বারের সাবেক সভাপতি এ্যাড,জি,এ সবুরের সভাপতিত্বে পাইকগাছায় এ্যাড, জিএম আঃ সাত্তারকে আহবায়ক, এ্যাড, এফএমএ আঃ রাজ্জাক ও আঃ মালেক যুগ্ম আহবায়ক ও এ্যাড, দিপঙ্কর সাহাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর কমিটি ঘোষণা করা হয়। অন্যান্য সদস্যরা হলেন, এ্যাড প্রশান্ত কুমার ঘোষ,মাসুম বিল্লাহ,এসএম মুজিবর রহমান,অনাদী কৃষ্ণ মন্ডল, টিএম সাইফুদ্দিন সুমন,একরামুল হক বিশ্বাস ও কাজী সাইফুল ইসলাম।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত