জয়পুরহাটের সাবেক মন্ত্রী মরহুম আব্দুল আলিমের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
জয়পুরহাটের সাবেক এমপি ও মন্ত্রী মরহুম আব্দুল আলিমের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পরে জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন তার ছেলে ফয়সল আলিম।
প্রসঙ্গত মরহুম আব্দুল আলীম একজন রাজনীতিবিদ এবং সমাজসেবক ছিলেন।তিনি ১৯৭৯ সালে বগুড়া ১ থেকে সংসদ সদস্য পরে জয়পুরহাট ১ আসন থেকে ২ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৭৮ সালে তিনি জিয়াউর রহমানের সরকারে প্রথমে বস্ত্রমন্ত্রী এবং পরে যোগাযোগ মন্ত্রী ছিলেন। জয়পুরহাট জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও ছিলেন তিনি। ৩০ আগষ্ট, ২০১৪ সালে মৃত্যু বরণ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, মরহুমের ছেলে ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য ইন্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্ডল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, শহর থানা বিএনপির আহবায়ক মতিউর রহমান,শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তাঁতী দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আবু রায়হান উজ্জ্বল, সদস্য বেলায়েত হোসেন বেনু প্রমুখ । দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আবুল কালাম।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied