বিএনপির সাথে জামায়াতের জোট নেই -জামায়াত নেতা রফিকুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকারে বিএনপি-জামায়াত জোট না থাকার ঘোষানা দেয়ার এক দিন পরই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেলারেল মাওলানা রফিকুল ইসলাম খানও বিএনপির সাথে তাদের জোট না থাকার ঘোষণা দেন।
শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে নরসিংদী জেলা জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত নরসিংদী শিশু একাডেমিতে এক কর্মসূচিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বিএনপির সাথে জোট না থাকার বিষয়ে নিশ্চিত করেন।
জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বিএনপির সাথে জামায়াতে ইসলামী প্যারেক্টিক্যাল (ব্যবহারিক) কোনো দলীয়ব জোট নেই।গত আন্দলোন থেকে বিএনপি থেকে জোট না থাকার ঘোষণা দিয়েছেন তাদের দলীয় নেতারা। তাই তাদের সাথে এখন আমাদের কোনো দলীয় জোট নেই। তবে, পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় আছে, থাকবে এবং তাদের সাথে যোগাযোগ আছে, এটা দল রক্ষা করে চলবে। তাদের সাথে আমরা মাঝেমাঝে বসা হয় এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাদের সাথে আলোচনা অব্যাহত আছে।"
ইসলামী দল গুলোর সাথে আগামীতে জোট গঠন নিয়ে বলেন প্রথম কথা হচ্ছে যে, সাধারণ মানুষের দীর্ঘ দিন ধরে একটা সিন্টিমেন্ট (চিন্তা) আছে যে, ইসলামি দল গুলো এক হওয়া বা কাছাকাছি আসা বা এক সাথে রাজনীতি করা। সে বিষয়ে আমাদের কাজ অব্যাহত আছে, আমরা এ বিষয়েপজিটিভ আছি এবং সে বিষয়ে জামায়াত কাজ করছে।
৫ আগস্টের পর সারা দেশে হামলা ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, একটি মহল এসব হামলা চালিয়ে, আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু এসব হামলার সাথে আমাদের লোকজন জড়িত নয়। বরং আমাদের আমীরের নেতৃত্বে আমরা থানা, মন্দিরসহ বিভিন্ন স্থাপনা পাহারা দিয়েছি।
নরসিংদী জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মুসলেহুদ্দীনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মু. আব্দুল জব্বার।
এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, নরসিংদী সদর থানা আমীর মাহফুজ ভূইয়া, শিবপুর উপজেলা আমীর মোস্তাফিজুর রহমান কাউছার, জেলা জামায়াতের পেশাজীবি শাখার সভাপতি মোঃ ইব্রাহিম, ডাঃ আমিরুল হক শামীম, শহর জামায়াতের সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মানিক, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম। এ সময় আরো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied