ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চীনের লক্ষ্য স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে কাজ করা : চীনা প্রেসিডেন্ট সি চীন পিং


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২৪ দুপুর ১২:৪৭

২৯ অগাস্ট বিকালে বেইজিংয়ের গণ-মহাভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান। 

সি চিন পিং বলেন, পরিবর্তনশীল ও জটিল আন্তর্জাতিক পরিস্থিতির সামনে বিভিন্ন দেশের উচিত একতা ও সমন্বয় জোরদার করা, বিভেদ ও সংঘাত বন্ধ করা। তিনি বলেন, দ্বার রুদ্ধ করা ও পিছনে ফিরে যাবার পরিবর্তে উন্মুক্তকরণ ও অগ্রগতি প্রত্যাশা করে মানুষ। দুটি বড় দেশ হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের উচিত ইতিহাস, জনগণ ও বিশ্বের প্রতি দায়িত্ব পালন করা। দু’দেশকে বিশ্বের শান্তি ও অভিন্ন উন্নয়নে কাজ করা উচিত বলেও উল্লেখ করেন চীনের প্রেসিডেন্ট। 

তিনি জানান, চীন ও যুক্তরাষ্ট্রের পরিস্থিতি এবং চীন-মার্কিন সম্পর্কে অনেক পরিবর্তন ঘটেছে। তারপরও, দু’দেশের সম্পর্কের স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন বাস্তবায়নে চীনের লক্ষ্য পরিবর্তন হয় নি; পরস্পরকে সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতা এবং উভয়ের জয়ের ভিত্তিতে চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নের নীতি পরিবর্তন হয় নি; দৃঢ়ভাবে নিজের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষার অবস্থান পরিবর্তন হয় নি; চীন-মার্কিন জনগণের ঐতিহ্যিক বন্ধুত্ব অব্যাহত উন্নয়নের প্রচেষ্টাও পরিবর্তন হয় নি।

তিনি আশা করেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করবে, ইতিবাচক মনোভাব নিয়ে চীন ও চীনের উন্নয়নকে বিবেচনা করবে। পারস্পরিক উন্নয়নকে চ্যালেঞ্জ হিসেবে না দেখে সুযোগ হিসেবে গণ্য করবে, একযোগে দু’টি বড় দেশের সহাবস্থানের সঠিক পদ্ধতি অন্বেষণের আহ্বান জানান প্রেসিডেন্ট সি চিন পিং।  
সূত্র: আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।

T.A.S / T.A.S

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট

মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান

কোনো মুসলিম এ জঘন্য অপরাধ করার চিন্তা করার সাহসও করবে না

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় লাগাম