নরসিংদীতে সবজির বাজার চড়া
শনিবার (৩১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদী শহরের, ভেলানগর, বটতলা, ব্রাহ্মন্দী বাজার ও নরসিংদী বড় বাজার ঘুরে দেখা গেছে সকল সবজির দামই চড়া। গত সপ্তাহে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৪৫০-৫০০ টাকা কেজি দরে। তবে এই সপ্তাহের চিত্র উল্টো। কাঁচা মরিচ বিক্রি ২০০-২৫০ টাকা কেজি দরে।
ভেলানগর বাজারে সবজি ক্রেতা পল্লী চিকিৎসক জয়ন্ত বণিক জানান, বাজারে সবজি আমদানি যথেষ্ট থাকলেও ভোক্তা পর্যায়ে দাম তেমন কমছে না।
একাধিক বাজার ঘুরে দেখা গেছে কেজি প্রতি খুচরা মূল্যে আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, দেশী জাতের ছোট আলু বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, বরবটি ৬০ থেকে ৭০ টাকা, কচুর মুখি ৬০ টাকা, গাজর ১৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, গোল বেগুন ৮০ থেকে ১০০ টাকা, লম্বা বেগুন ৭০ থেকে ৮০ টাকা, লাউ ৬০ থেকে ৮০ টাকা, চাল কুমড়া ৬০ থেকে ৭০ টাকা, শসা ৮০ টাকা, কাকরুল ৬০ থেকে ৭০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৫০ টাকা, ঝিঙা ৬০ থেকে ৭০ টাকা, ধনিয়া পাতা ২৪০ থেকে ৩০০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৬০ টাকা, কলম্বো লেবুর হালি ৮০ থেকে ১৪০ টাকা, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা।
বাজারে মুরগির সরবরাহ বেড়েছে। ব্রয়লার মুরগি কেজি ১৫০ থেকে ১৬০ টাকায় এবং সোনালি মুরগি কেজি ২৪০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ডিমের হালি ৫০ টাকা, পিঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১১০ থেকে ১২০ টাকা, রসুন ২০০ টাকা, আঁদা ২৮০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে গিয়ে দেখা গেছে ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া। ইলিশ মাছ কেজি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৭শত টাকায়। রুই মাছ ৩০০ থেকে ৪০০ টাকা, কাতল মাছ ২৮০ থেকে ৩৫০ টাকা, চাষের ট্যাংড়া মাছ বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজি।
বিক্রেতারা জানান, তারা বেশি দাম দিয়ে সবজি মাছ কিনতে হচ্ছে তাই চড়া দামেই বিক্রি করছে। তারা আরো জানান বাজারে বর্তমানে বেচাকেনা কম। মানুষের উপস্থিতি কম থাকায় তাদের ব্যবসার অবস্থাও মন্দা যাচ্ছে।
সাধারণ ক্রেতারা জানান, নিয়মিত বাজার মনিটরিং করলে শাকসবজি ও মাছের দাম কমবে। তারা সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান