জাপানে ঘূর্ণিঝড় শানশানের আঘাতে নিহত ৬, আহত শতাধিক
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় শানশানের প্রভাবে এ পর্যন্ত অন্তত ছয় জন নিহত হয়েছেন। আহত শতাধিক মানুষ। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। খবর রয়টার্সের।
দেশটির জাতীয় সম্প্রচার সংবাদমাধ্যম এনএইচকের তথ্য অনুযায়ী, প্রশান্ত মহাসাগরের একটি নিম্নচাপ থেকে উদ্ভূত শানশান গত বৃহস্পতিবার কিউশু দ্বীপের কাগোশিমার উপকূলে আছড়ে পড়ে। ঝড়ের প্রভাবে কাগোশিমা ও তার আশপাশের এলাকার অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জলোচ্ছ্বাসের পানিতে এখনও ডুবে রয়েছে রাস্তাঘাট। এছাড়া কিউশু দ্বীপ-জুড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত।
বৃহস্পতিবার যখন কাগোশিমার উপকূলে আছড়ে পড়ে শানশান, সে সময় সেখানে বাতাসের গতিবেগ চিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। শানশানের প্রভাবে কিউশুরু পাশাপাশি রাজধানী টোকিও এবং উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে ভারী বর্ষণ হয়েছে। কিউশুর বিদ্যুৎ পরিষেবা প্রতিষ্ঠান কিউশু ইলেকট্রিকের তথ্য অনুসারে, ঝড়ের পর থেকে কাগোশিমার ৩৫ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎ-বিহীন অবস্থায় রয়েছে।
T.A.S / T.A.S
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান
রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি
হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও
‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা
নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া
তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা