ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩১-৮-২০২৪ দুপুর ৩:৭

সাপ্তাহিক সোনার বাংলা'র প্রতিনিধি মো. আবুল কালাম বিশ্বাস আহ্বায়ক ও দৈনিক মানব জমিনের প্রতিনিধি আলী হায়দার আব্বাসীকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সকালে রায়গঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। এর আগে সভায় পূর্বের কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত করা হয়।  

সভায় সভাপতিত্ব করেন- রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কেএম রফিকুল ইসলাম। এ সময় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন গঠিত আহ্বায়ক কমিটির অন্যরা হলেন- যুগ্ন আহবায়ক পদে দৈনিক আজকালের খবরের প্রতিনিধি আতিক মাহমুদ আকাশ,  কোষাধ্যক্ষ পদে দৈনিক সংগ্রামের প্রতিনিধি মো. খোরশেদ আলম,আহবায়ক কমিটির সদস্য  দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আশরাফ আলী ও দৈনিক কলম সৈনিক প্রতিনিধি আব্দুল লতিফ। 

এই আহ্বায়ক কমিটি আগামীতে নির্বাচন সম্পন্ন করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে  রায়গঞ্জ প্রেসক্লাবে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের