নাঙ্গলকোটে ভেসে গেল মেসার্স আবুল কাশেম ফিশারিজের ৩ কোটি টাকার মাছ
কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের বাসন্ডা গ্রামের সরকারী পুরস্কার প্রাপ্ত মেসার্স আবুল কাশেম ফিশারিজের ৭০টি পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ফিশারিজের স্বত্বাধিকারী ওমর ফারুক ।
জানা যায়, নাঙ্গলকোটে মৎস্য প্রজনন ও চাষে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মেসার্স আবুল কাশেম ফিশারিজ দীর্ঘ ৪০ বছর যাবৎ দক্ষতার সাথে মৎস্য চাষ প্রকল্প পরিচালনা করে আসছেন। এবারের বন্যায় তাদের ৭০ টি পুকুরে বিভিন্ন প্রজাতির প্রায় ১৫ শ মন ডিমের মাছ, ও খামারে গুলশা, টেংরা, শিং , পাবদা মাছের ১ কোটি ৫০ লক্ষ পোনা বন্যায় ভেসে গেছে। এখনো মৎস্য বিভাগ ও সংশ্লিষ্ট কেউ ক্ষতিগ্রস্ত এ খামারের খোঁজ নেয়নি। খামারের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগীতা কামনা করেন খামারি ও স্থানীয়রা।
খামারের মালিক ওমর ফারুক বলেন, নিজেদের পুঁজি, ব্যাংক ঋণ ও ধারদেনা করে ৭০টি পুকুরে বিভিন্ন জাতের প্রায় ১৫ শত মন ডিমের মাছ সংরক্ষণ করেছি। এছাড়াও খামারে বিভিন্ন প্রজাতির প্রায় ১ কোটি ৫০ লক্ষ মাছের পোনা মওজুদ ছিল। অকষ্মিক বন্যায় আমার সবগুলো পুকুরের প্রায় ৩ কোটি টাকার মাছ ভেসে গেছে। আমি এখন দিশেহারা। মানুষ থেকে নেয়া ঋণের অনেক টাকা, খাদ্য ব্যবসায়ীদের পাওনা প্রায় ৪০ লক্ষ টাকা, ব্যাংক ঋণ ১ কোটি ৫০ লক্ষ টাকা কিভাবে শোধ করবো। আমাদের এ বিপদে সরকার ও সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করছি।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত