ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে বৈরাগীরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৮-২০২৪ দুপুর ৩:৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীরহাট বাজারে গতকাল শুক্রবার (৩০ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি ইলেকট্রিক দোকানে ইলেকট্রিশিয়ান কাজ শেষে রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। অসাবধানতাবশত দোকানে বৈদ্যুতিক বোর্ডের সাথে মোবাইল ফোনের চার্জার লাগানো অবস্থায় ছিল। সেই মোবাইল চার্জার শর্ট সার্কিটের মাধ্যমে বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রনে আনে।

এ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছে। অগ্নিকান্ডে ১০ থেকে ১২টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার বেশি মালামাল ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান