ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় পাওনা টাকা চাওয়ায় দুজনকে কুপিয়ে জখম


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ৩১-৮-২০২৪ দুপুর ৩:৩৬

নাটোরের সিংড়ায় পাওনা টাকা চাওয়ায় রাতে শয়নরত অবস্থায় চলনবিল মিষ্টি ভান্ডারের মালিক তপন কুমার (৩২) কে ধারালো হাসুয়া দ্বারা কুপিয়ে রক্তাক্ত জখম করে ঐ দোকানের কর্মচারী সুপ্ত কুমার ওরফে সুদেব। হাসুয়ার আঘাতে তপনের পেটের নাড়ি-ভুরি বের হয়ে যায়। বাধা দিতে এলে রবিন কুন্ডু (৩৩) কে কুপিয়ে জখম করে সুদেব।

পরে তাদের চিৎকারে লোকজন ও পুলিশ, সেনাবাহিনী এগিয়ে আসলে সুদেব পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শনিবার আনুমানিক রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা যায়, তপন হাওলাদারের সিংড়া বাজারে মুশারিপট্টি চলনবিল মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী সুপ্ত কুমার পাল ওরফে সুদেব মিষ্টির দোকানে কাজ করার সময় সে ঐ দোকানের 
দুই লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে কৌশল করে সুপ্ত কুমার পাল ও তার পিতা সুদেব পালকে সিংড়ায় ডেকে নিয়ে এসে কথাবার্তা বলে পিতা পুত্রদয়েকে তপন হাওলাদার বাড়ির দোতালায় একটি কক্ষের মধ্যে রাখে ওই কক্ষের মধ্যে, রবিন কুন্ডু,তপন হাওলাদার কর্মচারী সঞ্জয় এবং সুপ্ত ওরফে সুদেব এবং সুপ্ত এর পিতা সুনীল ঘুমিয়ে যায় তখন সুপ্ত ধারালো হাসুয়া দিয়ে তপনকে উপর্যুপরি কোপানো শুরু করে তপনের পেট কেটে ভুরি বের হয়ে যায় এবং ডান হাতে কাটা রক্তাক্ত জখম হয়। 

রবিন কুন্ডু তপনকে আগাইতে গেলে রবিন কুন্ডের মাথার ডান পাশে এবং ডান হাতে ধারালো হাসুয়ার কোপ লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। 

সংবাদ পেয়ে সিংড়া থানা পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে তপনের বাসা হইতে উদ্ধার করে প্রথমে 
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তপন হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক ।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক