ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৩১-৮-২০২৪ দুপুর ৪:১২

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ফাহিম আক্তারের বিরুদ্ধে গত ২৮-৮-২০২৪ ইং তারিখ বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের  পেইজে একটি সংবাদ প্রচার হয়। সেখানে একজন সিনিয়র নার্স ফাহিমার  বিরুদ্ধে হাসপাতালের রোগী ভাগিয়ে অন্য ক্লিনিকে নেওয়ার অভিযোগ ও হাসপাতালে কর্মরত মিডওয়েফদের ডেলিভারি সুযোগ না দেওয়ারঅভিযোগ উঠে। 

এই ভিডিও ক্লিপ ভান্ডারিয়া বাসি দেখার পরে উত্তাল হয়ে ওঠে এবং  আজ শনিবার (৩১আগস্ট) সকাল ৯ঃ৩০ মিনিটে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি  পালন করেন ভান্ডারিয়াল সর্বস্তরের জনগণ।মানববন্ধন অবস্থান কর্মসূচি মহিলারা ফাহিমা আক্তার ভালো লোক এবং সৎ নার্স তার বিরুদ্ধে মিথ্যা সম্প্রচার নিয়ে শ্লোগান ও ক্ষোভ প্রকাশ করেন। এই খবর ডিএসবি ভান্ডারিয়া এসআই  হারুন ও আরিফ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভান্ডারিয়া উপজেলার প্রতিনিধি তানভির সহ আরো ছাত্রছাত্রীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসেন। এবং তারা অবস্থান কর্মসূচি রত মহিলাদেরকে আশ্বাস দিয়ে নিজ নিজ বাসস্থানে পাঠিয়ে দেন। এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র তানভীর হোসেন বলেন আমরা সেন্ট্রাল সমন্বয়ক দের সাথে কথা বলবো। স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু অনিয়ম আমাদের হাতে এসেছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ও কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করবো।

 উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা প্রধান ডঃ বর্ণালী দেবনাথকে তার অফিসে পাওয়া যায়নি, পরে মুঠোফোন এই প্রতিবেদককে বলেন আমরা এরকম একটা অভিযোগ শুনেছি, এবং আজ মানববন্ধনের কথাও আপনাদের কাছ থেকে শুনলাম আমাদের কাছে কোন রোগী বা কেউ অভিযোগ করলে এরপরে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

T.A.S / T.A.S

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা