আগামী বসন্তে স্বাভাবিক জীবনে ফিরবে যুক্তরাষ্ট্র, আশা ফাইসির
যুক্তরাষ্ট্রে টিকাকরণের উপরই আস্থা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা বিষয়ক উপদেষ্টা ডা. এন্থনি ফাউসি। তার প্রত্যাশা, যদি অব্যাহতভাবে টিকাকরণ চলে এবং সর্বোচ্চ সংখ্যক মার্কিনিকে টিকার আওতায় আনা সম্ভব হয়, তাহলে আগামী বসন্তের মধ্যে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
ফাউসি মনে করেন, আগামী বসন্তের মধ্যে যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণে চলে আসবে করোনা। হোয়াইট হাউসের প্রধান এ চিকিৎসা উপদেষ্টা স্থানীয় সময় সোমবার রাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে এসব কথা বলেন।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে অনুমোদন পেয়েছে ফাইজারের করোনা ভ্যাকসিন। যুক্তরাষ্ট্রে চলতি আগস্ট মাসে প্রতিদিন ৪ লাখের বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন। সব মিলিয়ে দেশটির ১৭ কোটি ১১ লাখ মানুষকে করোনা টিকার পূর্ণ ডোজ দেয়া হয়েছে।
ফাউসি বলেন, ‘আমাদের আশা, আমরা সে অবস্থায় (স্বাভাবিক জীবন) পৌঁছতে পারবো। কিন্তু এটার কোনো নিশ্চয়তা দেয়া যাচ্ছে না; বিষয়টি সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করছে।’
দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, যুক্তরাষ্ট্রে সর্বাধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন করোনার ধরন ডেল্টা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। করোনা নিয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং যাদের মৃত্যু হচ্ছে, তাদের অধিকাংশই টিকা গ্রহণ করেননি।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ফ্রান্সিস কলিন্স ওয়াশিংটন পোস্ট বলেন, ‘(যুক্তরাষ্ট্রের) বর্তমান পরিস্থিতি খুবই খারাপ।’ ডেল্টার প্রকোপ প্রসঙ্গে তিনি জানান, ‘এটা আমাদের কাছে অনেকটা নতুন মহামারির মতো। আমরা কোভিড-১৯ সম্পর্কে যা যা জানতাম, সবই আবার পুনঃপর্যালোচনা করতে হচ্ছে।’
তিনি বলেন, ‘আমি মনে করি আমরা বেশ বিপদের মধ্যে আছি, অন্তত আগামী কয়েক মাসের জন্য হলেও।’ প্রসঙ্গত, বিশে^ করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। সেখানে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ লাখ ৩১ হাজার জন, যা বিশে^র যে কোনো দেশের চেয়ে বেশি।
প্রীতি / প্রীতি
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮