কুমিল্লায় ১৫ হাজার বন্যা কবলিত মানুষের পাশে মেঘনা গ্রুপ
কুমিল্লার বন্যা কবলিত প্রায় ১৫ হাজার পরিবারের পাশে চাল, ডাল, তৈলসহ শোকনো খাবার নিয়ে পাশে দাড়িয়েছে দেশের সুনামধন্য প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পরিবার। প্রতিষ্ঠানটি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, কুমিল্লা নিজ উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামের কৃতি সন্তান মোঃ মোস্তফা কামালের উদ্যোগে দুই ধাপে ১৫ হাজার পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম দেখাশোনা করছেন কনকাপৈত আলহাজ নূর মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিব উল্লাহ ও যুব সমাজে আইডলখ্যাত কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট রাতের ভারি বর্ষণ ও ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় কনকাপৈত ইউনিয়নের সব গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়ে। পরদিন মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা কামাল বানভাসিদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেন। কনকাপৈত আলহাজ নূর মিয়া ডিগ্রি কলেজ থেকে শুকনো খাবারগুলো ট্রাক্টরভর্তি করে প্রত্যেক গ্রামের সামাজিক ব্যক্তিবর্গের নিকট হস্তান্তর করা হয়।
সামাজিক নেতৃবৃন্দ পানিবন্দি মানুষের মাঝে সেই খাবার বিলিয়ে দেন। বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় বুধবার থেকে দ্বিতীয় ধাপে আবারও ৫ হাজার পরিবারের জন্য প্যাকেটভর্তি চাল, ডাল, তেল, লবন, পেয়াজ বিতরণের জন্য প্রস্তুত করা হচ্ছে। কনকাপৈত ইউনিয়নের বানভাসিদের সেবায় এগিয়ে আসায় মেঘনা গ্রুপের কর্ণধার মোস্তফা কামালকে চৌদ্দগ্রামবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের।
কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার বলেন, ‘বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও দানবীর মোঃ মোস্তফা কামাল বানভাসিদের সেবায় তাৎক্ষণিক খাবারের ব্যবস্থা করেছেন। সার্বক্ষণিক তিনি কনকাপৈত ইউনিয়নের সমস্যাগ্রস্ত মানুষের খোঁজখবর নিচ্ছেন। আল্লাহর নিকট ওনার দীর্ঘ হায়াত কামনা করছি’।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান