নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত
নরসিংদীতে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত চারজন। শনিবার (৩১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কামরুন নাহার (৩৫), তানজিনা (২৪), ছাবিহা (১৪) ও সাজিত (১২)। তাদের সবার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে।
নিহতের স্বজনরা জানান, সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইমরান আহমেদ স্বপরিবারে স্ত্রী তানজিনার মিরপুরস্থ বোনের বাড়িতে বেড়াতে যায়। বেড়ানো শেষে নরসিংদীর বাড়িতে ফেরার পথে মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্টবাহী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় অন্যান্য আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নরসিংদীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান সাংবাদিকদের বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করেছি। হাসপাতাল এবং পুলিশ বিভাগ ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান