রায়গঞ্জে মন্দির কমিটির তহবিল থেকে বন্যার্তদের জন্য অনুদান প্রদান
টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ। বন্যায় বিপর্যস্ত হয়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ১১টি জেলা। ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য সিরাজগঞ্জের রায়গঞ্জের হরিণাট মন্দিরের তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মোহাম্মদ নাহিদ হাসান খানের নিকট অনুদানের নগদ ১০ হাজার টাকা প্রদান করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুবল কুমার দাস ও সহ সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত ও কোষাধ্যক্ষ নন্দলাল পাল।
এ ব্যাপারে মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুবল কুমার দাস বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়ের কারণে রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া পালপাড়া শ্রী শ্রী হরিণাট মন্দির কমিটি ও মন্দিরের সকল সনাতনীদের পক্ষ থেকে আমরা এই সময় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমাদের সংক্ষিপ্ত তহবিল থেকে ১০ হাজার টাকা দান করলাম।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান