নরসিংদীতে ১৬ মামলার আসামিকে কুপিয়ে হত্যা
নরসিংদীতে লিজন মোল্লা (৩০) নামের এক মৎসজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১২টার দিকে শহরের বাসাইল এলাকার শাহি ঈদগাহ মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত লিজন মোল্লা নরসিংদী শহরের বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে। লিজন নরসিংদী জেলা মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য ছিলেন বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে ১৬টি মামলা আছে বলে নরসিংদী মডেল থানার ওসি তানভীর আহমেদ 'সকালের সময়' কে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে শহরের বাসাইল এলাকার ঈদগাহে একদল দুর্বৃত্ত লিজনকে কুপিয়ে চলে যায়। গুরুতর আহত লিজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের দিকে রওনা হন। পথেই তাঁর মৃত্যু হয়। পরে হাসপাতালটির জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, লিজন মোল্লাকে রাত ১২টা ৫ মিনিটে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য রাতেই মর্গে পাঠানো হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, কে বা কারা ঠিক কী কারণে লিজনকে এভাবে কুপিয়ে হত্যা করল, এখনো নিশ্চিত হওয়া যায়নি। লিজনের বিরুদ্ধে নরসিংদী সদর থানাসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা ছিল।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied