ভেড়ামারায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার সকালে কর্মসূচী অনুযায়ী বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে সকাল সাড়ে ৬টায় দলীয় পতাকা উত্তোলন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক , ভেড়ামারা -মিরপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফরিদা ইয়াসমিন। এসময় সভায় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলার সহ-সভাপতি
সাবেক শ্রমিক নেতা আনোয়ারুল হক চুনু , আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ (মিন্টু), যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান মোহন, যুগ্ম আহবায়ক
মিলন খান, আহবায়ক সদস্য ভেড়ামারা উপজেলা যুবদল ও সহ-সভাপতি জিয়া সাইবার ফোর্স কুষ্টিয়া জেলা। শাহাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক সেচ্ছাসেবক দল ভেড়ামারা উপজেলা শাখা, রফিক যুগ্ম আহবায়ক সেচ্ছাসেবক দল, ভেড়ামারা উপজেলা ছাত্রদল শাখা, ওয়াসিম সদস্য সচিব ভেড়ামার কলেজ ছাত্রদল। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজু নাইম, নয়ন, নজরুল সহ প্রমূখ।ভেড়ামারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি এবার তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করে। অনুষ্ঠানে অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারন সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, বন্যার কারণে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর ৬ দিনের কর্মসূচি কমিয়ে শুধুমাত্র প্রতিষ্ঠা বার্ষিকীর দিন (১ সেপ্টেম্বর) অনাড়ম্বরভাবে পালন করা হচ্ছে। দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের কর্মসূচির মধ্যে রয়েছে, দলের উপজেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। আগামী সোমবার বিকাল সাড়ে ৩টায় ভেড়ামারা বাস ষ্ট্যান্ডে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করবে বলে জানিয়েছেন তিনি।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ