ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫-২০ টাকা


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১-৯-২০২৪ দুপুর ৪:২
দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চলতি সপ্তাহের শুরুতে বেড়েছে পেঁয়াজসহ অন্যান্য পণ্যের সরবরাহ। ফলে পাইকারিতে কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দর। তবে,oআমদানি ব্যয় বাড়ায় বেড়েছে রসুনের দাম। এদিকে বিকল্প দেশ হিসেবে পাকিস্তান, চীন ও মিশর থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে ২ লাখ ৭০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে আমদানিকারকরা। 
 
বাজারে দেশি ও আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১শ’ টাকা, চীন ও মিশরের পেঁয়াজের দর ৮০ থেকে ৮৫ টাকা আর পাকিস্তানি পেঁয়াজ পাইকারিতে মিলছে ৮৫ থেকে ৯০ টাকায়। যদিও গেল সপ্তাহে বৃহত্তর চট্টগ্রামে আকস্মিক বন্যায় পরিবহন সংকটে পেঁয়াজের দাম একলাফে ২০ টাকা পর্যন্ত বেড়ে যায়। 
 
এদিকে ভারতীয় পেঁয়াজে আমদানি খরচ বেশি হওয়ায় বিকল্প দেশ হিসেবে চীন, পাকিস্তান ও মিশর থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে ২ লাখ ৭০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে ব্যববায়ীরা। দ্রুত সময়ে এসব পেঁয়াজ বাজারে আসলে দাম আরও কমে আসবে বলছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। 
 
ব্যবসায়ীদের একজন মো: রবিউল হোসেন  দৈনিক সকালের সময় কে বলেন,এখন সরবরাহ আগের তুলনায় অনেক ভালো। বাজারে মিশর, পাকিস্তান ও ইন্ডিয়ান পেঁয়াজ রয়েছে।বাজারে পেঁয়াজের দাম কমলেও সপ্তাহের শুরুতে কেজিতে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে রসুনের দর। তবে স্থিতিশীল রয়েছে আদা ও ডালজাতীয়র পণ্যের দাম। 
 
এ সময় দাম না বাড়লেও মসলাজাতীয় পণ্যের বেচাবিক্রি অর্ধেকের নিচে নেমে এসেছে দাবি ব্যবসায়ী সালাউদ্দিনের তিনি দৈনিক সকালের সময় কে জানান,বাজারে এখন পর্যন্ত মজুদ থাকা পণ্য চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে তবে মসলাজাতীয় পণ্যের ক্রেতা কম, দাম আগের মতই সবকিছু। 
 
ব্যবসায়ী নেতারা বলছেন এতোদিন বড় বড় গ্রুপ গুলো পণ্য আমদানির সুযোগ পেত। সরকার পরিবর্তনের পর বড়গ্রুপ গুলোর আধিপত্য কিছুটা কমেছে। এক্ষেত্রে ছোট ব্যবসায়ীরা আমদানির সুযোগ পেলে ভোগ্য পণ্যের দাম আরও কমে আসবে দাবি তাদের। চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী কল্যাণ সমিতির  সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মহিউদ্দিন দৈনিক সকালের সময় কে,বলেন,সড়ক দিয়ে যেসব পণ্য আসতো সেগুলো কুমিল্লা ও ফেনীর বন্যার কারণে আসতে পারিনি আগে। তবে পানি কমতে শুরু করাই পণ্য আসা শুরু করেছে। সরবরাহ থাকায় পণ্যের দাম বাজারে কমতে শুরু করেছে।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২