মদনে পালিত হয়েছে বিএনপি'র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী
নেত্রকোনার মদনে পালিত হয়েছে বিএনপি'র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী এ উপলক্ষে উপজেলা দলীয় কার্যালয়ে সকাল ৬ টায় পতাকা উত্তোলন ও ১১ টার সময় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, সাবেক উপজেলার যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম বকুল, সাবেক উপজেলা সদস্য সচিব ও মদন ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান শেখ মানিক সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও সাবেক, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আজ ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদীদের ’যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসেবে এই দল গঠন করেন তিনি। প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত দেড় যুগ ধরে সবচেয়ে ভয়াবহ ক্রান্তিকাল পেরিয়ে ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর এক অসামান্য সুবর্ণ সময়ের পটভূমিতে ফিরে এসেছে বিএনপির।
মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে গত সাড়ে ছয় বছর কারারুদ্ধ থাকার পর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়কে অন্তর্বর্তীকালীন সরকার মুক্তি দিয়েছে। দলের কান্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে রাজনৈতিক প্রতিহিংসায় যে গায়েবি-বানোয়াট ও মিথ্যা মামলার পাহাড় ছিল তা ন্যায়বিচারে ক্রমশ খালাস দিচ্ছে বিজ্ঞ আদালত। ফ্যাসিবাদ মুক্ত পরিবর্তিত পরিস্থিতিতে মদন উপজেলা সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ লুৎফুজ্জামান বাবর এর নিঃস্বার্থ মুক্তির প্রতীক্ষায় প্রহর গুনছেন মদন উপজেলা বাসীসহ সারা দেশের মানুষজন।
T.A.S / T.A.S
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান