জয়পুরহাট সুগার মিলের আখ রোপন কার্যক্রমের উদ্বোধন
দেশের বৃহৎ চিনিকল জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের ৪ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নিয়ে ২০২৪-২৫ রোপন মৌসুমের আখ রোপন উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ চিনিও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনস্থ ৯ টি চিনিকলে একযোগে ২০২৪-২৫ মৌসুমের আখ রোপন কার্যক্রমের অংশ হিসেবে জয়পুরহাট চিনিকলের আখ রোপন কার্যক্রম এর উদ্বোধন করা হয়।
রবিবার দুপুরে মিলের কৃষি বিভাগের উদ্যোগে জয়পুরহাট চিনিকলের পাঁচবিবি সাবজোনের মহিপুর কেন্দ্রে আখ রোপণ এর শুভ উদ্বোধন করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, জি এম (কৃষি) কৃষিবিদ তারেক ফরহাদ, আখচাষি কল্যাণ সমিতির সভাপতি খাজা নাজীম উদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও আখচাষি বৃন্দ।
প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান বলেন, আগাম আখ চাষে দ্বিগুন ফলন হয়। তাই সঠিক সময়ে উন্নত বীজের আখ রোপন করে ফলন বৃদ্ধির মাধ্যমে চিনি শিল্প রক্ষায় আখ চাষী সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
T.A.S / T.A.S
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ