পাবনা মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল
বিভিন্ন দুর্ণীতি-অনিয়মের প্রতিবাদে পাবনা মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। সরকার পতনের পর পালিয়ে থাকা পাবনার শহীদ এম মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ খানকে অপসারণ ও নিয়মবহির্ভূত উপাধ্যক্ষ পদে নিয়োগ বাতিলের দাবিতে এই বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। এসময় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
রোববার (০১ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় কলেজের প্রধান ফটকে মানববন্ধন করেন তারা। পরে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ ও বিচারের দাবি করে নানা শ্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভরত শিক্ষক-শিক্ষার্থীদেরা জানান,‘ গত ১২ বছর ধরে কলেজের উপাধ্যক্ষ আব্দুস সামাদ খান আওয়ামী লীগের পরিচয় দিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ দখল করে আছেন। তার পদ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবৈধ ঘোষণা করলেও আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের প্রভাবে তা তোয়াক্কাই করতেন না। প্রধান মন্ত্রী শেখ হাসিনার পতনের পর বর্তমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পলাতক থাকায় কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। বিগত আওয়ামী সরকারে আমলে ক্ষমতার অপব্যবহার করে শিক্ষক ও কর্মচারীদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে। কলেজের ৫০ জন শিক্ষকের পদোন্নতি আটকে দেয়া হয়েছে। অনেক নির্যাতন সহ্য করে আসছি। এখন আর এসব সহ্য করার সময় নেই’।
এখান থেকে সরানো যাবে না। এটা রাজনৈতিক পোস্ট। এটা নিয়ে কোন শিক্ষক বেশি বাড়াবাড়ি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দেন আওয়ামী লীগের এসব নেতারা। অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরেুদ্ধে অর্থ আত্মসাত ও নানা অনিয়ম দুর্নীতির তদন্ত করে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি করেন।
শিক্ষার্থীরা বলেন, ভর্তির সময় ও ফরম পুরণের সময় অতিরিক্ত অর্থ নেয়া হলেও সেই টাকার কোন হদিস থাকে না। কলেজের সুনাম একদম নষ্ট হয়ে গেছে। পড়াশোনার কোন মান নেই। পাবনার এতো বড় একটি প্রতিষ্ঠানে কোন উন্নতি নেই, সব কলেজের কত উন্নতি হচ্ছে আমাদের কলেজের কেন উন্নতি নেই। কলেজে ভালো ওয়াশ রুম নেই, রুমগুলো ময়লা আবর্জনায় ভরপুর। এই শিক্ষককে কলেজ ক্যাম্পাসে ডুকতে দেয়া হবে না।
এসময় উপস্থিত ছিলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন, ইসলামের ইতিহাসের সহকারী অধ্যাপক মাখসুদা আক্তার খুশি, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, আব্দুল মোমিন, মোকাদ্দেশ আলী, সাইদুল ইসলাম, মাসুদ করিম, শামসুল আলম, নাছিমা খাতুন, আবু সাঈদ, আব্দুর রাজ্জাক -২, নজরুল ইসলাম, একেএম আফজাল হোসেনসহ কয়েক শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও এলাকাবাসী।
এবিষয়ে মুঠোফোনে পাবনার শহীদ এম মনসুর আলী কলেজের অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ খানের বক্তব্য পাওয়া যায়নি। মন্তব্য নিতে তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
অতিরিক্ত বিলের নামে অর্থ আদায়, পল্লীবিদ্যুতের ডিজিএমকে আইনি নোটিশ
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় শ্রমিক দিবস পালিত
তারাগঞ্জে ৪৪৬ লিটার পেট্রোল জব্দ-পাচারের চেষ্টা ব্যর্থ
পেকুয়ার হত্যাচেষ্টা মামলার আসামী সোহেল চট্টগ্রামে আটক
নবীনগরে ধান মাড়াই মেশিনে যুবকের কব্জি বিচ্ছিন্ন
কুড়িগ্রামে মোবাইল কোর্টে ফিলিং স্টেশনকে আড়াই লক্ষ টাকা জরিমানা
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের তীব্র ভাঙন:স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই
তারাগঞ্জে শিকলবন্দী কিশোরীকে উদ্ধার করল প্রশাসন
মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা
বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ