ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাইবান্ধার ফুলছড়িতে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১-৯-২০২৪ বিকাল ৬:৩১

ফুলছড়ি উপজেলা বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে পরিবর্তন করা হয়েছে। 

ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রতিষ্ঠা বার্ষিকীতে রবিবার বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও শহিদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন কালে বলেন, দেশের ভয়াবহ বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিষ্ঠা বার্ষিকীর সকল অনুষ্ঠান কাটছাট করার নির্দেশ দিয়েছেন।

ফুলছড়ি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন বলেন, দেশে বন্যার কারনে ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে পরিবর্তন আনা হয়েছে। বেলা ৩ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।  এর পর সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, এবং ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার  সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন , ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, ফুলছড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আবু সাঈদ, রবি হাসান খাজা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রেজাউল ইসলাম, ফুলছড়ি উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক আজাদুল ইসলাম, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম নয়ন, উদাখালী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মহিবুল্লাহ সরকার ছকু,সাবেক সভাপতি ঈদুল হোসেন মাস্টার, সাবেক সভাপতি আব্দুল লতিফ মহরি, সহ-সভাপতি আব্দুস সামাদ আকন্দ, উদাখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ রাহুল সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম প্রমূখসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মৎস্যজীবী দল, তাঁতি দল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত