জয়পুরহাটে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
০১ সেপ্টেম্বর, ২৪ জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার বিকেলে জয়পুরহাট মাছুয়া বাজার মসজিদে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিলের করা হয়। আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।
বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য ইন্জিনিয়ার গোলাম মোস্তফা, শহর থানা বিএনপির আহবায়ক মতিউর রহমান, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, আব্দুল গফুর মন্ডল,জেলা বিএনপির সাবেক সদস্য বিশিষ্ট্য ব্যবসায়ী শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু, জেলা যুবদলের আহবায়ক এটি এম শাহনেওয়াজ কবীর শুভ্র, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তাঁতী দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য বেলায়েত হোসেন বেনু, আতিকুর রহমান সোহাগ, ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি রাইসুল ইসলাম রিপন প্রমুখ । দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা লোকমান হোসেন।
দেশের দক্ষিণাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সংক্ষিপ্ত ভাবে পালন করার সিদ্ধান্ত নেয় বিএনপি । কর্মসূচিতে জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদদের স্মরনে দোয়া করা হয়।
T.A.S / T.A.S
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ