ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বন্যার্তদের পাশে সুনামগঞ্জের "বিজয় সমাজ কল্যাণ সংস্থা'


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২৪ বিকাল ৭:১

সুনামগঞ্জের বৃহৎ সামাজিক সংগঠন বিজয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধি দল শনিবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত আড়াই শতাধিক পরিবারকে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করে। দিনব্যাপী এই মানবিক উপহার নিয়ে বন্যার্তদের দ্বারেদ্বারে পৌঁছে দেওয়া সুনামগঞ্জ জেলার বড় সামাজিক সংগঠন বিজয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধি দলে সংগঠনের সিনিয়র  সহ-সভাপতি আবু তালেব,সহ-সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শিপন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনুর সুলতান, সাংগঠনিক সম্পাদক একরাম আলী, জুবায়ের আহমদ অর্থ সম্পাদক হুমায়ুন কবির, সহ-অর্থ সম্পাদক রবিউল হাসান রবি, সদস্য সেবাবুর রহমান সহ স্থানীয় সমাজকর্মী ও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক টিম উপস্থিত ছিলেন।

সংগঠনের দেশ-বিদেশের সকল সদস্যদের  নিজস্ব কালেকশনের মাধ্যমে সংগৃহীত প্রায় দেড় লক্ষ টাকার জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করতে সংগঠনের প্রতিনিধি দল শনিবার ভোরে আড়াই শতাধিক পরিবারকে সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করে।  দিনব্যাপী সহায়তা কার্যক্রম শেষে প্রতিনিধি দল সাংবাদিককে জানান, চলতি আগস্ট মাসের আকস্মিক বন্যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, মৌলভীবাজার সহ বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়। দেশ বিদেশ থেকে কোটি কোটি টাকার সহায়তা পাচ্ছেন বন্যার্তরা।  সেই ধারাবাহিকতায় সুনামগঞ্জের সামাজিক সংগঠন বিজয় সমাজ কল্যাণ সংস্থার দেশ বিদেশের সদস্যরাও দেশবাসীর সাথে এমন সহযোগিতাপূর্ণ মনোভাব দেখাতে পেরে তারাও গর্বিত।  মৌলভীবাজার উপজেলার তারা পাশা এলাকার কামারচাক, করাইয়া  এবং মোকাম বাজার, জাহিদপুর এসব এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা৷  পানি নেমে গেলেও এসব এলাকার স্বাভাবিক অবস্থা ফিরে আসতে বেশ কিছুদিন সময় লাগবে বলেও মনে করছেন সংগঠনের প্রতিনিধি দল।  তারা বিজয় সমাজ কল্যাণ সংস্থার দেশ বিদেশের সকল সদস্য এবং দেশের বন্যা কবলিত এলাকার জন্য সারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

T.A.S / T.A.S

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত