ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ভ্যানে মরদেহের স্তূপ বিষয়ে তদন্তে চার সদস্যের কমিটি গঠন -এসপি ঢাকা


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২-৯-২০২৪ দুপুর ১২:২৯

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একটি ভ্যানে একাধিক মরদেহ স্তূপ করে রাখছে পুলিশের কয়েকজন সদস্য।যাহা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এমন একটি ভিডিওর ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার ও ডিএসবি কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ।

তিনি বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি আমাদের নজরে এসেছে। আমাদের জায়গা থেকে যেটি করণীয় আমরা তা করছি। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা বিষয়টি নিয়ে তদন্ত করছেন। আমরা সবার সহযোগিতা পেয়েছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, কারা উপস্থিত ছিলেন সেটিও পাওয়া গেছে। আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য নামগুলো প্রকাশ করছি না। খুব শিগগিরই আপনাদের সামনে তা প্রকাশ করা হবে। যেগুলো ভিডিওতে এসেছে সেগুলো দেখেছি, তবে ফিজিক্যাল এভিডেন্স এখনো পায়নি। এগুলো নিয়েও আমাদের কাজ চলছে। ইতোমধ্যেই গতকাল একটি নিখোঁজ ডায়েরি হয়েছে। আমরা এটি নিয়েও কাজ করছি। আশা করছি, খুব ভালো একটা রেজাল্ট আসবে।

জড়িত পুলিশের বিরুদ্ধে মামলা হবে কি-না এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, অপরাধী যেই হোক তার নামে মামলা হবে। পুলিশও আইনের বাইরে নয়।  

পুলিশ সুপার আরো বলেন, শুধু ছাত্র-জনতা না, আমাদের অনেক পুলিশ সদস্যকেও আগুনে পুড়িয়ে মারা হয়েছে। পুলিশ হত্যার মামলাও হবে। প্রধান উপদেষ্টার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে মানবাধিকার লঙ্ঘন হলে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুইজন পুলিশ সদস্য একটি মরদেহের হাত ও পা ধরে সামনে থাকা কাপড় দিয়ে ঢাকা মরদেহভর্তি একটি ভ্যানে ছুড়ে ফেলছেন। পরে মরদেহটি তুলে শেখ মুজিবর রহমানের ছবি সম্বলিত একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। ভিডিওর ১ মিনিট ৬ সেকেন্ডে পাশের দেয়ালে সাটানো একটি পোস্টার দেখা যায় যেটি আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন যুবলীগ নেতা ও ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেন ভূঁইয়ার। আর সেই পোস্টারটি দেখেই নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটির ঘটনাস্থল আশুলিয়া থানার পাশে।

T.A.S / T.A.S

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান