ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সলঙ্গায় সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২-৯-২০২৪ দুপুর ১২:৩৭

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা  হাটের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন মো. আব্দুল আলিম নামে এক ব্যক্তি।

লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, আওয়ামী লীগ সরকার পতনের পরের দিন সলঙ্গা থানা বিএনপি'র সহ সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে স্থানীয় একদল দুষ্কৃতিরা জোরপূর্বক সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করেন।

এ বিষয়ে মার্কেট মালিক মো. আব্দুল আলিম সরকার বলেন, সলঙ্গা বাজার মাদ্রাসা মোড়ে অবস্থিত আমার স্বীয় প্রত্রিক সম্পত্তিতে প্রতিষ্ঠিত এইচকে ট্রাভেলস্ এর কাউন্টার সহ বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রতিহিংসা ও জোরপূর্বক আমার মার্কেটের সামনে ঘর নির্মাণ করে প্রতিপক্ষরা। এদিকে  সরকারি রাস্তার উপর ঘর নির্মান করায় রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়রা জানান। 

রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। কোন ব্যক্তি যদি সরকারি যায়গা দখল করে ঘর নির্মান করে থাকে তাহলে সরেজমিনে পরিদর্শন পূর্বক  তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা গ্রহন করা হবে ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

T.A.S / T.A.S

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের