ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় চৌগ্রাম ও ইটালী ইউপি চেয়ারম্যানকে আসামী করে ২ টি চাঁদাবাজি, মারপিটের পৃথক মামলা


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ২-৯-২০২৪ দুপুর ১:৪

নাটোরের সিংড়ায় ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা কে আসামী করে পৃথক ২ টি চাঁদাবাজি ও মারপিটের মামলা হয়েছে। 

সিংড়া থানায় ২ টি পৃথক মামলা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি আবুল কালাম। তবে মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার বাদী বড় চৌগ্রাম গ্রামের মৃত আবুল প্রামাণিক এর পুত্র শাজাহান আলীর দায়েরকৃত মামলার সুত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারীর বাদীর বসতভিটায় চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহেদুল ইসলাম ভোলা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন সহ ২১ জন শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাংচুর এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। 

অপর মামলার বাদী উপজেলা বিএনপির সদস্য সেলিম রেজার এজাহার সুত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ অক্টোবর বিএনপির দলীয় প্রোগ্রাম শেষে মটর সাইকেল যোগে আসার পথে ডাকাতগাড়ি এলাকায় ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ,তার ভাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান লিখনের নেতৃত্বে ৩০ / ৩৫ টি মটর সাইকেল যোগে তাদের পথরোধ করে এবং ইটালী ইউনিয়ন পরিষদে ৬ জনকে তুলে নিয়ে গিয়ে বেদম মারপিট করে এবং ১ কোটি টাকা চাঁদা দাবি করে। তারা তাৎক্ষণিক বাড়ির গরু, বাছুর বিক্রি করে ২০ লক্ষ টাকা প্রদান করে। পরবর্তীতে মামলার বাদী সেলিম রেজা ২২ লক্ষ টাকা ও স্বাক্ষী আ: মমিন ২০ লক্ষ টাকা, খাদেমুল বাশার ২৫ লক্ষ টাকা, শাহাদাত হাজি ২০ লক্ষ টাকা ও সিদ্দিক ১২ লক্ষ টাকা চাঁদা পরিশোধ করে। 

এই মামলায় ৩০ জন সহ অজ্ঞাত আরো আসামী করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক