ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাপ্তাই শিশু ধর্ষন ঘটনায় থানায় মামলা দায়ের, আসামী পলাতক


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২-৯-২০২৪ দুপুর ৩:১৪
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৬ বছরের শিশু ধর্ষণ ঘটনায় কাপ্তাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার (১ সেপ্টেম্বর) রাতে কাপ্তাই থানায় ভিকটিমের পিতা উপস্থিত হয়ে মোঃ জাহিদুল ইসলাম মানিক (২৮) নামক এক ব্যক্তির নাম উল্লেখ করে শিশু ধর্ষণ মামলাটি দায়ের করেন। আসামী মোঃ জাহিদুল ইসলাম মানিক কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর কেপিএম টিলার আবুল খায়ের এর ছেলে। 
 
মামলার এজহারে ভিকটিম শিশুর পিতা উল্লেখ করেন যে, গত ৩০ আগষ্ট শুক্রবার দুপুর ২টার দিকে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে তার ৬ বছরের শিশু কন্যাকে আসামী মোঃ জাহিদুল ইসলাম মানিক বাসায় নিয়ে যায়। এবং এক পর্যায়ে মুখ চেপে ধর্ষণ করে। পরে শিশুটি যন্ত্রনায় আর্তনাদ করে বাসায় এসে তার মাকে জানালে ঘটনাটি জানাজানি হয়। পরে শিশুটিকে নিয়ে দ্রুত কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করেছে। এই ঘটনার সুষ্টু বিচার দাবী এবং আসামীকে দ্রুত গ্রেফতার করার জন্য ভিকটিমের পিতা রোববার রাতে কাপ্তাই থানায় মামলাটি দায়ের করেছেন।
 
এদিকে এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি (তদন্ত) দেবাশীষ সানা জানান, এই ঘটনায় কাপ্তাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেছে ভিকটিমের পিতা। তবে আসামী ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেফতারে আমরা অভিযান পরিচালনা করছি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ