ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে নতুন নিয়মে পুলিশে কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্তে মতবিনিময় অনুষ্ঠিত


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ৪:৩২

ফরিদপুরে নতুন নিয়মে সাতটি ধাপ অতিক্রম করে ও স্বচ্ছতার মাধ্যমে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সংক্রন্তে সালথায় সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সাথে পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম-এর নির্দেশে বুধবার (২৫ ‍আগস্ট) বেলা ১১টায় সালথা উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করে থানা পুলিশ।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান মিয়া। এ সময় সাংবাদিক, ইউপি চেয়ারম্যান ‍এবং ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান জানান, কোনো দালাল কিংবা প্রতারক চক্র যাতে চাকরিপ্রার্থীদের কাছ থেকে প্রতারণা করে চাকরি পাইয়ে দেয়ার নাম করে টাকা-পয়সা হাতিয়ে নিতে না পারে সেজন্য ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জোমানের নেতৃত্বে জেলা পুলিশ কঠোর মনিটরিং করবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দালাল, প্রতারক কিংবা অসদুপায় অবলম্বনকারী চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মতবিনিময় সভায় ১৩ মিনিটের একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে নিয়োগ পরীক্ষার সাতটি ধাপ দেখানো হয়।

এমএসএম / জামান

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক