ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে মেঘনায় গোসলে নেমে কিশোরের মৃত্যু


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২-৯-২০২৪ বিকাল ৫:৫২
নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায় বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসলে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নদী থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
 
ওই কিশোরের নাম রাশেদুল ইসলাম (১৪)। সে নরসিংদী শহরের ব্যাংক কলোনি এলাকার দ্বীন ইসলামের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।স্থানীয়রা জানান রোববার বিকেলে সাত স্কুলছাত্র মেঘনার শাখা নদীতে গোসলের জন্য নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায় যায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে তারা নদীতে নেমে গোসল করে। একপর্যায়ে ছয়জন পাড়ে উঠে এলেও রাশেদুল উঠতে পারেনি। পরে স্থানীয় কয়েকজন নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হানসহ একদল সদস্য ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যার দিকে রাশেদুলের লাশ উদ্ধার করেন তাঁরা। এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে যাওয়ার পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় লাশ উদ্ধার সম্ভব হয়। পরে নিহতের পিতা দ্বীন ইসলামের কাছে লাশ হস্তান্তর করা হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ