ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে কলেজ শিক্ষকের উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২-৯-২০২৪ বিকাল ৫:৫৩

মৌলভীবাজারের জুড়ীতে নিজ কর্মস্থল শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রিয়াজ উদ্দিনের উপর হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও ক্লাশ বর্জন করেছে শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতি করেছেন শিক্ষকরাও।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এসময় তারা শিক্ষকের উপর হামলার ঘটনায় কলেজ কর্তৃপক্ষ বাদী হয়ে  হয়ে মামলা দায়ের, হামলার সাথে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার ও জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার দাবি জানান।

সূত্র জানায়, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে স্থানীয় বহিরাগত সন্ত্রাসী ও কয়েকজন শিক্ষার্থী মিলে কলেজের ভেতরে হামলা ও ভাংচুর করে। এসময় কলেজের সহকারী অধ্যাপক রিয়াজ উদ্দিন আহত হন। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা আহত কলেজ শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। চিকিৎসা নেওয়ার পর রোববার বিকেলেই হামলায় জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন ওই শিক্ষক।

মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক শিক্ষার্থী মাজেদ আহমদ, সুলতান আহমদ ইমন, জিনাত সুলতানা নিপা, বর্তমান শিক্ষার্থী সাইফুর রহমান, আরিফুল ইসলাম, শাহীন ইসলাম প্রমুখ।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, আহত শিক্ষক রিয়াজ উদ্দিন  থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান