সিংগাইরে শহীদ আবু সাঈদ স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সামনে বুক পেতে দেয়া শহীদ আবু সাঈদ স্মরণে মানিকগঞ্জের সিংগাইরে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে ফুটবল ম্যাচে টিম ধলেশ্বরী ও টিম কালীগঙ্গা দুটি দল অংশ গ্রহণ করে। প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু।
এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আবু সালেক, সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) একে এম আরিফুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকলে ফলাফল নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে টিম কালীগঙ্গা জয়লাভ করে।
T.A.S / T.A.S
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন