ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

সোনাগাজীতে মাদ্রাসাছাত্র আরাফাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন


সোনাগাজী প্রতিনিধি  photo সোনাগাজী প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ৪:৩৮

ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের হাফেজ সামছুল হক নুরানী হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র আরাফাত হোসেন (১০) হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (২৫ ‍আগস্ট) সকালে চরমজলিশপুর ইউনিয়ন পরিষদের সামনে ‍এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চরমজলিশপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এমএ আবু তাহেরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- চরমজলিশপুর ইউপি চেয়ারম্যান এমএ হোসেন, আওয়ামী লীগ নেতা মাস্টার সামছুল হক, সোনাগাজী উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, চরলক্ষ্মীগঞ্জ মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবু জাফর, নিহতের নানা আবুল হোসেন ও নিহতের বড় ভাইসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উল্লেখ্য, গত ২২ আগস্ট সকালে মাদ্রাসার পাশে একটি ডোবা থেকে আরাফাতের লাশ উদ্ধার  হয়। ওই ঘটনায় নিহতের বাবা ফানা উল্লাহ বাদী হয়ে মাদরাসার সুপার মোশারফ হোসেনসহ চারজনের নামে মামলা করেন। পুলিশ আসামিদের গ্রেফতার করে গত সোমবার আদালতে প্রেরণ করলে  শিক্ষক মো. মোশাররফ হোসেনকে চারদিন এবং অপর দুই শিক্ষকের ৩ দিনের  রিমান্ড মঞ্জুর করে এবং ১১ বছরের শিশু ফাইজকে পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। 

এমএসএম / জামান

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন