সংবাদ প্রকাশের পর বৃদ্ধ বাবুল আক্তার পেলেন হুইলচেয়ার
দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার পেলেন চলাফেরায় ক্ষমতা হারানো সেই বাবুল আক্তার (৫৭) । সোমবার বিকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকার পণ্যগৃহ ডট শো রুমে তাকে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়।
গত ২২ আগস্ট দৈনিক সকালের সময় পত্রিকার অনলাইনে ' হুইল চেয়ারের অভাবে বৃদ্ধার মানবেতর জীবনযাপন’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নজরে আসলে লিপি ফাউন্ডেশনের স্বত্বাধিকারীরা লিপি সুলতানা দৈনিক সকালের সময় পত্রিকার এই প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করে বৃদ্ধ বাবুল আক্তারকে হুইলচেয়ার দেওয়ার কথা জানান।
সরকারি বেগম নুরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজের প্রভাষক এম আব্দুল্লাহ সরকার ও গণমাধ্যম কর্মী সাইদুল ইসলাম আবির হুইল চেয়ারটি বৃদ্ধ বাবুল আক্তারের হাতে তুলে দেন।
হুইলচেয়ার পেয়ে খুশি হয়ে বাবুল আক্তার বলেন, ‘ধন্যবাদ জানাই লিপি ফাউন্ডেশনের লিপি সুলতানা আপাকে, তিনি আমার মতো একজন অচল মানুষকে হুইলচেয়ার দিলেন। সাংবাদিক ভাইকেও ধন্যবাদ জানাই তার সংবাদের জন্য আমি সাহায্য পেয়েছি। তারা যেন সব সময় এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়ায়।’
লিপি ফাউন্ডেশনের স্বত্বাধিকারী লিপি সুলতানা বলেন, ‘মানুষকে সাহায্য করতে পারলে আমি আত্মতৃপ্তি পাই। যতোদিন বেঁচে থাকি এভাবেই যেন অসহায় মানুষের পাশে থাকতে পারি।’
তিনি আরো বলেন, ‘আমি নিউজটি দেখার পর ব্যক্তিগতভাবে সাংবাদিককে ফোন করি। একটি মানুষ হুইলচেয়ারের জন্য কষ্ট করছে। তাকে উপকার করতে পারলে নিজের কাছেই ভালো লাগবে। এই মানবতার দৃষ্টিকোণ থেকে নিজে উদ্ভুদ্ধ হয়ে তাকে সাহায্য করেছি। আমি মনে করি সমাজের প্রতিটি বিত্তবানদের উচিত সমাজের প্রতিটি গরীব-দুঃখীদের পাশে দাঁড়ানো।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা