ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় আগুনে ৮ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৪ কোটি টাকা


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ৪:৩৯

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্র ঘাঘর বাজারে আগুনে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার (২৪ ‍আগস্ট) রাত ১২টার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় কোটালীপাড়া ফায়ার সার্ভিস প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় জননী ফার্মেসি, ত্রিনাথ বস্ত্রালয়, অনুপম বস্ত্রালয়, সাহা সু স্টোর, খন্দকার বুক হাউজ, সুমাইয়া গার্মেন্টস, ফ্যাশন পয়েন্ট ও ফ্রেন্ডস কম্পিউটারের দোকান পুড়ে যায়।

জননী ফার্মেসির মালিক পুলক সাহা বলেন, মঙ্গলবার রাত ৯টা দিকে আমরা দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। রাত সাড়ে ১২টার দিকে খবর পাই বাজারে আগুনে লেগেছে। বাড়ি থেকে বাজারে এসে দেখি আমার ব্যবসা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আমার দোকানে ৭০ থেকে ৮০ লাখ টাকার ওষুধ ছিল।

ঘাঘর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। অধিকাংশ ব্যবসায়ীই ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করছেন। আমরা আমাদের সমিতির পক্ষ থেকে এসব ব্যবসায়ীর ব্যাংক ঋণের সুদ মওকুফ ও নতুন করে ঋণ দেয়ার দাবি জানাচ্ছি।

কোটালীপাড়া উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক গোলযোগের কারণে সাহা সু স্টোর থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি।

এমএসএম / জামান

পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ

চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন

কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ

বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান

আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা

রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, উদ্ধার ৪৮, গ্রেপ্তার ৩

বরগুনায় চিফ হুইপের হেলিকপ্টার অবতরণে ভাঙা হলো ১০ দোকান

ভূরুঙ্গামারীতে ১৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে