ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জামায়াতে ইসলামী আর কখনোই পুরাতন বাংলাদেশে ফিরে যাবে না-আবুল কালাম বিশ্বাস


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩-৯-২০২৪ দুপুর ২:২৭

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর আমির মো. আবুল কালাম বিশ্বাস বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আর কখনোই পুরাতন বাংলাদেশে ফিরে যাবে না। আওয়ামী লীগের পালিয়ে থাকা বাহিনীরা এদেশের মুক্তিকামী মানুষের ক্ষতিকরার জন্য বারবার অপচেষ্টা চালিয়েছে কিন্তু কোন বারই তারা সফল হতে পারে নাই আর ভবিষ্যতেও পারবে না। 

এদেশের হিন্দু সম্প্রদায়কে তারা ভুল বোঝাতে চেয়েছিল কিন্তু আমাদের প্রিয় হিন্দু ভাই ও বোনেরা সেটা বুঝতে পেরে তাদের ফাঁদে পা দেন নাই। অন্তর্বর্তীকালীন সরকার ও ছাত্র জনতা আগাছা দমনে বদ্ধপরিকর। সকল আগাছা দমন করার পর নির্বাচনের পরিবেশ তৈরি হলে নির্বাচন দিলে তার পর আমরা অংশগ্রহণ করব। 

আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনারা মহান আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চেয়ে নেন। সাথে  এদেশের সাধারণ মানুষের কাছেও ক্ষমা নিয়ে পুনরায় রাজনৈতিক পথে হাটেন।

সোমবার (২ সেপ্টেম্বর) বাদ আছর পর উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় এক শান্তি মিছিল শেষে বড় সমিতির সামনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

চান্দাইকোনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ডা: মো: জাকারিয়া হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো: সাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি খোরশেদ আলম।

এসময় উপজেলা জামায়াতে ইসলামীসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের