কোনাবাড়ীতে দুই ভাই এর উপর সন্ত্রাসী হামলা, প্রতিবাদে মানববন্ধন
গাজীপুরের কোনাবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে কোনাবাড়ী থানা সেচ্ছাসেবক দলের নেতা হানিফ সরকার ও তার বড় ভাই জামাল সরকার কে বেধড়ক মারধর ও তাদের বসতবাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
এঘটনায় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী নতুন বাজার এলাকায় মানববন্ধন করেন। মানববন্ধনে দুর্বৃত্তদের গ্রেফতার দাবি জানান। মানববন্ধনের শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগী পরিবার।
স্বেচ্ছাসেবকদল নেতা হানিফ সরকার বলেন, কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় বাংলা লিংক মোড়ে দীর্ঘদিন ধরে অফিস ভাড়া নিয়ে ব্যবসা করে আসছি। কিন্তু হঠাৎ করে আমাকে অফিস ছেড়ে দেওয়ার জন্য বলা হয়। তাদের কাছে তিন মাস সময় চাওয়া হলে তারা সময় না দিয়ে আমাদের দুই ভাইসহ পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা করে। তিনি বলেন আমার বড় ভাই জামাল সরকার বর্তমানে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এসময় তিনি দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন,এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের গ্রেফতার করা হবে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ