গোবিন্দগঞ্জে দুই সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ, এক চালক নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আঞ্চলিক সড়কে দুই সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। এসময় সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত সিএনজি চালক আব্দুস সামাদ মন্ডল (৬০)। তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা এলাকার মৃত সিদ্দিক মন্ডলের ছেলে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম অসাদুজ্জামান। এর আগে সোমবার রাতে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাইহাট আঞ্চলিক সড়কের চাঁদপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাইহাট আঞ্চলিক সড়কের চাঁদপুর বাজার এলাকায় ওই দুই সিএনজির মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একটি সিএনজির চালক আব্দুস সামাদ মন্ডল ঘটনাস্থলেই মারা যান। এতে সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ায় চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার