রায়পুরে জমিসংক্রান্ত জেরে পাল্টাপাল্টি হামলা ও ভাংচুরের অভিযোগ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪ নং সোনাপুর ইউনিয়ন এর ১নং ওয়ার্ড পাটোয়ারী বাড়িতে জমিসংক্রান্ত জেরে পাল্টাপাল্টি হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এতে এক গৃহবধূ আহত হয় এবং উভয় পক্ষের ঘরবাড়ি ভাংচুর করা হয়েছে। গত রবিবার দুপুর আনুমানিক ৩ ঘটিকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ সূত্রে জানা যায়।
এবিষয়ে কালু পাটোয়ারী বাড়ির শাহ আলম পাটোয়ারীর স্ত্রী আহত রহিমা আক্তার (৪৫) গণমাধ্যমের কাছে বলেন, " আমি একজন গৃহিণী। আমার দেবর এবং আমার দেবরের ছেলে সহ আরও ৩ থেকে চারজন তাদের দলবল নিয়ে গত ১ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ৩ ঘটিকার সময় আমার ভোগদখলীয় ওয়ারিশী সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্য দলবল নিয়ে আমার ঘরবাড়ি ভাংচুর করে এবং দেশীয় অস্ত্র সস্র নিয়া আমাকে এবং আমার অসুস্থ প্রতিবন্ধী ছেলে শশী(৩৮) কে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত করে আহত করে। আমার চিৎকারে আসে পাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে যার রেজিনং - ২৪৫২/২৫২। আমি তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার চেয়ে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ও রায়পুর থানার ওসি বরাবর একটা অভিযোগ পত্র দাখিল করি। কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় উভয় পক্ষের ঘরবাড়ি-ই ভাংচুর করা হয়েছে। প্রতক্ষদর্শী কয়েকজন গণমাধ্যমের কাছে বলেন, উভয় পক্ষের মধ্যেই মারধর ও ভাংচুরের ঘটনা ঘটেছে এটা সত্যি। এবিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান ভুলু(৫৩)পাটোয়ারী গণমাধ্যমের কাছে ঘরবাড়ি ভাংচুর করার কথা স্বীকার করে বলেন, আমার ঘরে আমি শোয়া ছিলাম। রহিমা আক্তার দেশীয় অস্ত্র নিয়ে আমার ঘরবাড়ি প্রথমে ভাংচুর করে এবং আমাকে কোপাতে আসে তখন আমি তার হাত থেকে দা ছিনিয়ে নিয়ে রাগের মাথায় তার ঘরবাড়ি ভাংচুর করি কিন্তু রহিমাকে কোন মারধর করিনি। মারধরের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। মহিলার গায়ে যে আঘাতের চিহ্ন, তা আমার ঘর সে ভাংচুর করার সময় লেগেছে। আমি আমার বাতিজা শশীকে আঘাত করার উদ্দেশ্য কাছে যাই তখন শশী বলে কাকা আমাকে মাইরো না, আমি বাতিজার কথায় মায়ায় জড়িয়ে কোন মারধর করিনি। উল্টো শশী আমার ছেলে নাহিদ হাসান (১৯)কে মারধর করে। আমি তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার দাবী করছি। " এবিষয়ে রায়পুর থানার ওসি (তদন্ত) সামসুল আরেফিন বলেন, "অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। "
T.A.S / T.A.S
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার