ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

চৌদ্দগ্রামে খাদ্য সহায়তা নিয়ে বন্যা দুর্গতদের পাশে ছিলো করপাটি গ্রামের যুবসমাজ


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৩-৯-২০২৪ বিকাল ৬:১

কুমিল্লার চৌদ্দগ্রামে খাদ্য সহায়তা নিয়ে দুর্যোগকালীন সময়ে বন্যা দুর্গতদের পাশে ছিলো উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের সর্বস্তরের যুবসমাজ। এ সময় স্বেচ্ছাসেবীরা নিজ নিজ এলাকা থেকে বন্যা কবলিতদের উদ্ধার করে নিরাপদে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়ার পাশাপাশি করপাটি গ্রামের পক্ষ থেকে নিজ গ্রাম সহ আশেপাশের বন্যা কবলিত গ্রামে রান্না করা খাবার, শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে।

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে গত শনিবার (৩১ আগস্ট) পর্যন্ত করপাটি গ্রামের যুবসমাজের উদ্যোগে প্রবাসী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ধারাবাহিকভাবে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ জন বন্যা দুর্গতদের মাঝে রান্না করা খাবার (প্যাকেট বিরিয়ানী) বিতরণ করা সহ শুকনো খাবার, চাল-ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যতিক্রমী এ আয়োজনে গ্রামের প্রবাসীরা সহ সমাজের বিত্তবানরা সার্বিকভাবে অর্থ সহযোগিতা করে পাশে ছিলেন।

এ সময় স্বেচ্ছাশ্রম দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন অধ্যাপক কাজী মো: শেখ ফরিদ, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মো: ফরিদ উদ্দিন, কাজী মো: আব্দুল মান্নান, কাজী মো: মহিন উদ্দিন নয়ন, বিশিষ্ট রাজনীতিবিদ কাজী মো: মহি উদ্দিন মুকুল, মো: বেলাল হোসাইন, কাজী ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যাংকার কাজী মো: মামুনুর রশিদ, কাজী মো: বেলাল হোসাইন, যুবনেতা মহিন উদ্দিন, আবুল কাশেম, সাংবাদিক এম. মোশাররফ হোসেন মোল্লা, বিশিষ্ট সমাজসেব মো: ফিরোজ মোল্লা, ডা. মোজাফফর আহমেদ মোল্লা, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, প্রবাসী কাজী আব্দুল হান্নান নয়ন, মো: মাছুম, মো: মাসুদ, মো: রিয়াজুল করিম মোল্লা, যুবনেতা মহিন উদ্দিন মোল্লা, কাজী মো: শহীদুল্লাহ, কাজী রিয়াজুল হক, মো: মোজাম্মেল হক মোল্লা, মো: জাহিদ হাসান মোল্লা, কাজী আব্দুর রহিম সবুজ, মো: আব্দুর রহিম মিয়াজী, কাজী আরব আলী, কাজী ইমতিয়াজ উদ্দিন সবুজ, মো: একরামুল হক, মো: সাদ্দাম হোসেন মোল্লা, মো: রিপন মিয়াজী, মো: মোজাম্মেল হোসেন মোল্লা, মো: বোরহান উদ্দীন মোল্লা, মো: মোতালেব হোসেন মোল্লা, মো: নুরুল খবির মোল্লা, মো: মাছুম, মো: রায়হান উদ্দীন মোল্লা, আরিফুল ইসলাম মোল্লা তুহিন, মো: ফয়সাল, কাজী মাসুদুর রহমান, কাজী বাবলু, আরমান হোসাইন ইভু, কাজী মো: প্রান্ত, মো: রুবেল মোল্লা, আজাদ হোসেন মোল্লা, মো: শাহাদাৎ হোসেন, মো: ফারুক হোসেন, কাজী সুমন, কাজী আরিফ হোসেন, মিসবাহ মজুমদার, মোশারফ হোসেন মজুমদার, মো: সজল, তারেকুর রহমান মোল্লা, মোহাম্মদ রাফি, মো: সাইমন পাটোয়ারী, কাজী শিমুল, কাজী মো: তারেক, কাজী মো: হাসান, কাজী আনোয়ার হোসেন, কাজী টিপু, মো: জনি, কাজী দিগন্ত, কাজী ফুয়াদ, কাজী ফাহাদ, মো: মাহফুজুর রহমান, মো: রবিন মজুমদার, মো: মুরাদ হোসেন সহ এলাকার স্বেচ্ছাসেবীগণ।

করপাটি গ্রামের পক্ষ থেকে বিভিন্ন প্রকার সাহায্য-সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে অর্থ সহায়তাকারী ও স্বেচ্ছাসেবী সহ সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন সুবিধাভোগিরা। স্থানীয় সচেতন মহলের প্রশংসায় ভাসছেন করপাটি গ্রামের স্বেচ্ছাসেবীরা।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা