ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কৃষি ও কৃষক বাঁচাতে ১৫ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ২৫-৮-২০২১ বিকাল ৫:৫

বকেয়া কৃষিঋণ মওকুফ, সার্টিফিকেট মামলা প্রত্যাহার, সবার জন্য বিনামূল্যে টিকা সরবরাহসহ ১৫ দফা দাবি বাস্তবায়নে গাইবান্ধা শহরের ১নং রেলগেটে কৃষক সংগঠনেরর নিজস্ব কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বুধবার (২৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলা শাখা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। 

সংগঠনের জেলা সভাপতি গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসানুল হাবীব সাঈদ, মাহবুবুর রহমান খোকা, ডা. আব্দুল জব্বার, অতুল চন্দ্র বর্মণ প্রমুখ। 

বক্তারা বলেন, দেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির সাথে জড়িত হওয়ার পরও তারা রাষ্ট্রীয় চরম অবহেলার শিকার। ১৭ কোটি মানুষের খাদ্য জোগানদাতা, এরাই হচ্ছে দেশের প্রকৃত মালিক অথচ নিজ দেশে পরবাসী। তাই কৃষি ও কৃষক বাঁচাতে আন্দোলন গড়ে তোলার আহবান জানান তারা। সেই সাথে জেলায় কৃষিভিত্তিক শিল্প-কলকারখানা নির্মাণ করে বেকার সমস্যার সমাধান, রাষ্ট্রীয় উদ্যোগে পাটকল-চিনিকল চালু, নদীভাঙনের স্থায়ী সমাধান, জেলা উপজেলায় করোনা টেস্ট ল্যাব স্থাপন ও সবার জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিশ্চিত করারও দাবি জানান তারা। 

এছাড়াও হাটে হাটে ইজারাদারদের জুলুম-নির্যাতন-হয়রানি বন্ধ, বিদ্যুতের ভুতুড়ে বিলের হয়রানি বন্ধ, বিএডিসিকে সচল করে কৃষি ও কৃষক বাঁচানো, সকল গরিব মানুষকে আর্মি রেটে রেশনসহ ক্ষেতমজুরদের সারাবছরের কাজেরও জোর দাবি জানানো হয়। 

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত