জয়পুরহাটে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ
"মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তা'য়ালার সন্তোষ্টি লাভ " এই ভিশন নিয়ে জয়পুরহাটে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জয়পুরহাট সদরের আমদই ইউনাইটেড ডিগ্রি কলেজ মাঠে আমদই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমদই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সুলতান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির ডাঃ ফজলুর রহমান সাইদ।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, এ্যাড. মামুনুর রশীদ, যুব বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট শহর শাখার আমির আনোয়ার হোসেন, সদর উপজেলার নায়েবে আমির মাওলানা শাহ আলম, সদর উপজেলার আমির ইমরান হোসেন, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমির সুজাউল হোসেন, বম্বু ইউনিয়ন আমির ইসমাইল হোসেন, ছাত্র শিবির নেতা ফরহাদ হোসেন প্রমূখ।
বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের অমানবিক জুলুম নির্যাতনের বর্ণনা দিয়ে বক্তারা বলেন, আসমান-জমিন যার রাষ্ট্রীয় আইন চলবে তার। সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ন নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে জামায়েত ইসলাম বদ্ধপরিকর।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান