ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শিক্ষকদের পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ৩-৯-২০২৪ বিকাল ৬:৫৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের লাঞ্ছিত এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা ও শিক্ষকদের উপর চড়াও হয়ে অশালীন আচরনসহ অরাজকতা সৃষ্টির প্রতিবাদেমা নববন্ধন হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে সোনারগাঁয়ের  প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী ও সুশীল সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে  বক্তারা বলেন, শিক্ষকদের সাথে যে ধরনের আচরন করা হচ্ছে তা কোন ভাবেই কাম্য হতে পারে না। তাদের বিরুদ্ধে যদি কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে লিখিতভাবে সংশ্লিষ্ট অধিদপ্তরে জানাতে পারেন।  সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।  অপমান করে শিক্ষকদেরকে পদত্যাগে বাধ্য করা শিষ্টাচার বহির্ভূত।

তারা আরো বলেন, যে সব শিক্ষকদের ইতিমধ্যে লাঞ্ছিত করা হয়ছে, পদত্যাগে বাধ্য করা হয়েছে, তাদের পুনরায় স্কুলে ফিরিয়ে  আনার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন,  লেখক  মোহাম্মদ মহসিন, কবি খন্দকার পনির, সাংবাদিক মীমরাজ হোসেন, জহিরুল ইসলাম জহির, সনমান্দী জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ফয়সাল ও স্থানীয়  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

T.A.S / T.A.S

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা