ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

জামিনে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৪-৯-২০২৪ দুপুর ১:৩

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৯ টায় তিনি ওই কারগার থেকে বের হয়ে যান।

তার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেলার মোহাম্মদ  লুৎফর রহমান।

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে বিশেষ দায়রা মামলা নং-২৯৬/২০১১ ও মেট্রো বিশেষ দায়রা মামলা নং-১৬৮০/২০ তেজগাঁও থানার মামলা হয়। বিভিন্ন সময়ে সুইডেন আসলাম এর বিরুদ্ধে ২২ টি মামলা হয়েছে, যার ৯ টি হত্যা মামলা বলে জানা গেছে। 

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি শীর্ষ সন্ত্রাসী (হাজতি নং- ৬৬৩/২০) আসলাম ওরফে শেখ আসলাম ওরফে সুইডেন আসলামের (৬২) জামিনের কাগজপত্র গত বুধবার কাশিমপুর কারাগারে পৌছায়। পরে কারাকর্তৃপক্ষ সেই জামিনের কাগজ যাচাই বাছাই করে মঙ্গলবার রাত ৯ টায় তাকে মুক্তি দেয়। পরে তিনি স্বজনদের সঙ্গে কারগার থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে।

হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেলার মোহাম্মদ লুৎফর রহমান বেলেন, তিনি কতো দিন জেল খেটেছেন সে বিষয়টি জানা নেই তবে ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস