বাউফলে সাংবাদিকদের মানববন্ধন
‘সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন চাই’ স্লোগানে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও বিএমএসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমনসহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামে দায়েরকৃত ৫০০ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাউফল উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বেলা ১১টায় বাউফল উপজেলা পরিষদের মূল ফটকের সামনে বাউফল-কালাইয়া মহাসড়কে দৈনিক স্বদেশ প্রতিদিনের বাউফল প্রতিনিধি এমএ হান্নানের উপস্থাপনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাউফল উপজেলা শাখার সভাপতি দৈনিক ভোরের কাগজের বাউফল প্রতিনিধি অতুল চন্দ্র পালের সভাপতিত্বে ঘণ্টাব্যাপি ওই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে মফস্বল সাংবাদিক ফোরাম পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. হারুন অর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মানববন্ধনে মফস্বল সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ ছাড়াও বাউফলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সারাদেশে সাংবাদিকদের ওপর অত্যাচার-নির্যাতন বন্ধ করাসহ ১৪ দফা দাবি উল্লেখ করেন।
বক্তব্য রাখেন- দৈনিক সমকালের বাউফল প্রতিনিধি জিতেন্দ্র নাথ রায়, মফস্বল সাংবাদিক ফোরামের বাউফল শাখার সাধারণ সম্পাদক শিবলী সাদিক, দৈনিক প্রতিদিনের সংবাদ বাউফল প্রতিনিধি দেলোয়ার হোসেন প্রমুখ।
এমএসএম / জামান
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা