তুরস্ক সফরে যাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আল-সিসি
তুরস্ক সফরে যাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। বুধবার তিনি এই সফর করবেন। ১২ বছরের মধ্যে এটা হতে যাচ্ছে দেশটির প্রেসিডেন্ট পর্যায়ের প্রথম সফর। সফর ঘিরে আঞ্চলিক দুই শক্তির মধ্যে সম্পর্ক আবারো উষ্ণ হওয়ার ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ২০১২ সালের পর প্রথম কায়রো সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এরপরই সিসি তুরস্ক সফরে যাচ্ছেন। এতে দুই দেশের মধ্যে আটকে থাকা সম্পর্ক পুনরায় চালু হবে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ অফিস এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্ক-মিশর সম্পর্কের সব দিক পর্যালোচনা করা হবে ও সহযোগিতা আরও বিকাশের জন্য সম্ভাব্য যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে।
এতে আরও বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু, বিশেষ করে গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলা নিয়ে মতবিনিময় হবে।
২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডের মুরসিকে সরিয়ে ক্ষমতা দখল করেন তখনকার সেনাপ্রধান আল-সিসি। এরপরই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়। কারণ মুরসি ছিলেন তুরস্কের ঘনিষ্ঠ মিত্র। ২০১২ সালে মুরসি প্রেসিডেন্ট হিসেবে তুরস্ক সফরে গিয়েছিলেন।
দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা ভালো হতে থাকে ২০২০ সালে আঙ্কারার কূটনৈতিক পদক্ষেপের পর। মূলত সে সময় আরব আমিরাত, সৌদি আরব ও মিশরের সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক পদক্ষেপ নেয় তুরস্ক।
T.A.S / T.A.S
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন
পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ
হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট
মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান
কোনো মুসলিম এ জঘন্য অপরাধ করার চিন্তা করার সাহসও করবে না
কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় লাগাম