ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কাশিমপুর কারাগার থেকে পলাতক সাটুরিয়া থানার হত্যা মামলার আসামী গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৪-৯-২০২৪ দুপুর ৪:৩১

হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার কাশিমপুর হতে পলাতক মানিকগঞ্জের সাটুরিয়া থানার চাঞ্চল্যকর ও বহূল আলোচিত আরিফ (২২) হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ হৃদয় ওরফে মানিক (৩৫)’কে গ্রেফতার করেছে র‍্যাব-৪ মানিকগঞ্জ, সিপিসি-৩। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে জেলার দৌলতপুর উপজেলার কাশিদারামপুর চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী জেলার দৌলতপুর উপজেলার ব্রাহ্মন্দী এলাকার মেহের আলী শেখের ছেলে।

জানা যায়, হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ হৃদয় ওরফে মানিক গত ৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জেল থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় নিজেকে আত্মোগোপন করে রেখেছিল।

র‍্যাব-৪, মানিকগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, গত ২০২০ সালে কক্সবাজার ভ্রমনে গিয়ে একটি শ্বেতপাথর কুড়িয়ে পায় হৃদয় ওরফে মানিক। এরপর আরিফকে বিষয়টি জানালে ভিকটিম আরিফ লোভের বশবর্তী হয়ে আসামীর নিকট হতে উক্ত শ্বেতপাথর নেওয়ার পরিকল্পনা করতে থাকে। গত ১৭ মে ধানকাটার কথা বলে আসামিকে জেলার সাটুরিয়া থানাধীন দ্বিমুখা এলাকায় একটি ধানের ক্ষেতে নিয়ে যায়। ভিকটিম আরিফ ধান কাটার এক পর্যায়ে আসামীর উপর হত্যার উদ্দেশ্যে ধান কাটার কাঁচি দিয়ে আঘাত করার চেষ্ঠা করলে আসামী তা ফিরিয়ে তার হাতে থাকা কাঁচি দিয়ে ভিকটিমকে জবাই করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উক্ত ঘটনায় সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা রুজু হয়। যার মামলা নং-০৭(০৫)২২, ধারা-৩০২ পেনাল কোড। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত গত ২৯ আগস্ট ২০২২ইং আসামিকে মৃত্যুদন্ডের আদেশ দেন।

T.A.S / T.A.S

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান