সাধারণ মানুষের অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে : আসলাম চৌধুরি
সাধারণ মানুষের অধিকার যেন অক্ষুণ্ণ থাকে। শিক্ষকরা যেন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হয়রানির শিকার না হয় এই দিকে নজর রাখার আহবান করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরি। বুধবার (৪ সেপ্টম্বর) সীতাকুণ্ড উপজেলা প্রশাশন কর্তৃত আয়োজিত নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আসলাম চৌধুরি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ভূমি সেবা নিয়ে অনেক সময় সেবাগ্রহীতাদের বিভিন্ন সম্যাসার সম্মুখীন হতে হয়। এতে করে কোন হতদরিদ্র মানুষ যেন অর্থবিত্তদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় এদিকে খেয়াল রাখতে হবে। সাধারণ মানুষের অধিকার যেন অক্ষুণ্ণ থাকে। এসময় তিনি আরো বলেন, সীতাকুণ্ডে কোন শিক্ষাক যেন উদ্যেশপ্রণদিতভাবে হয়রানির শিকার নয় হয় ঐদিকে নজর রাখতে হবে।পাশাপাশি কোন শিক্ষক যদি অতিরঞ্জিত কিছু করে থাকে তার বিরুদ্ধে ব্যাবস্থাও নিশ্চিত করা হবে।সীতাকুণ্ড হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি অন্যান্য উদাহরন। হিন্দু, মুসলিম, বোদ্ধ, খ্রিষ্টান আমরা সবাই বাঙ্গালি। দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। সবার সমান নাগরিক অধিকার।
পাঁচ আগস্টের পর থেকে সীতাকুণ্ডে শান্তিশৃঙ্খলা স্বাভাবিক হয়ে এসেছে। এছাড়াও যে কোন প্রয়োজনে সীতাকুণ্ড বিএনপি উপজেলা প্রশাসনকে সহযোগীতা করতে প্রস্তুত বলে জানান তিনি । উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দীন, স্বাস্থ্য কর্মকর্তা ড: নূর উদ্দীন রাশেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, উপজেলা যুব কর্মকর্তা শাহ আলম, প্রাণী সম্পাদ কর্মকর্তা তাহমিনা আরজু সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
T.A.S / T.A.S
শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা
আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা
কম দিছো ক্যা আবার,আর এক হাজার দিলেইতো হয়
ধামরাইয়ে পল্লী উন্নয়ন দিবস উদযাপন, ঋণ ও গাছের চারা বিতরণ
মাদারীপুরে জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি ও লুট
মহাদেবপুরে অধ্যক্ষ আরিফ এখন ‘সবুজের ফেরিওয়ালা’
ভোলায় এতিমখানার বরাদ্দের টাকা উত্তোলনের সময় উচ্চমান সহকারী সুমন কে দিতে হয় চাহিদামত ঘুষ
পটুয়াখালীতে সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বারহাট্টায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং