কেরানীগঞ্জে রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণ, অবরুদ্ধ পরিবার
দীর্ঘ ২৫ বছরের চলাচল রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠছে। বুধবার (০৪) সেপ্টেম্বর সকাল ১০ টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বরের মনুরবাগ এলাকায় বাসিন্দা শারমীন আক্তার আক্ষেপ করে এসব কথা বলেন। সরজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির যাতায়াতের পথ বন্ধ করে দিয়ে বহুতল ভবনের কাজ চলছে। ভুক্তভোগী পরিবার বলেন, আমরা দীর্ঘ ২৫ বছর যাবত এই রাস্তা দিয়ে চলাচল করেছি কিন্তু এখন একটি পক্ষ প্রভাবখাটিয়ে আমাদের রাস্তা বন্ধ করে দিয়ে বিল্ডিং এর কাজ করছে। এমতাবস্থায় আমরা অসহায় হয়ে পড়েছি। আমরা বাড়ি থেকে যাওয়া আসার রাস্তা পাচ্ছি না।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মোছাঃ শারমীন আক্তার বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মোঃ মজিবর (৫৫), ও নাজিম উদ্দিন (৫০) এই মর্মে অভিযোগ করিতেছি যে, আমার স্ব- পরিবার সহ দীর্ঘদিন বসবাস করি পরে আসছি। বিবাদীরা আমার প্রতিবেশী। আমার বাড়ী হইতে মেইন রাস্তায় বাহির হওয়ার রাস্তায় বিবাদীরা প্রাচীর দিয়ে বন্ধ করে দেওয়া চলাচল রাস্তা বন্ধ। এছাড়া আমাদের মালিকানাধীন জায়গায় বিবাদীরা জোর পূর্বক দখল করে দোকান ঘর নির্মান করে ভোগ দখল করিতেছে। উক্ত বিষয়কে কেন্দ্র করিয়া বিজ্ঞ আদালতে মামলা দায়ের করিলে বিজ্ঞ আদালত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার আদেশ প্রদান করেন। বিবাদীরা বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে রাস্তা বন্ধ করে কাজ চলমান করিলে আমার বাসার সামনে অবস্থান করিয়া এই বিষয়ে বিবাদী মোঃ মজিবর এর সহিত কাজ করার বিষয়ে কথা বলিলে বিবাদী মোঃ মজিবর কাজ বন্ধ করিবে না বলিয়া জানায় এবং বিবাদী মোঃ মজিবর এর হুকুমে সকল বিবাদীগন আমাকে এলোপাথারীভাবে কিল ঘুষি মেরে জখম করে। আমরা তাদের শাস্তি চাই।
এই বিষয়ে বিরোধীপক্ষ মজিবরের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি যেখানে বিল্ডিং এর কাজ করছি সেটা আমার নিজস্ব জায়গা। তাদের জমির সাথে ও আমার জমির কোন দাগের মিল নাই। আমরা আমাদের জমিতে বিল্ডিং এর কাজ করছি। চাইলে আপনারা জমির কাগজ পত্র দেখতে পারেন। এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মামুন অর রশিদ বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / T.A.S
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত