রায়গঞ্জে হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবক
মুসলমানদের আচার-ব্যবহার, ধর্মীয় রীতিনীতি ও ইসলাম ধর্ম সম্পর্কে জেনে মুগ্ধ হয়ে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে সনাতন হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাপস কুমার রুহিদাস (৩৫) নামের এক যুবক।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর’) দুপুরে সিরাজগঞ্জের মোকাম নোটারী পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে হলফনামার মাধ্যমে পাকাপাকি ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাপস কুমার রুহিদাস নাম পরিবর্তন করে তার নাম রেখেছেন মোঃ তৌহিদুল ইসলাম।
কার্তিক কুমার রুহিদাস সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের ভূইয়ট গ্রামের তাপস কুমার রহিদাসের ছেলে।বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের আমলী আদালতের আইনজীবী সোহেল রেজা এ তথ্য নিশ্চিত করেন।জানা যায়, তাপস ১ বছর পূর্বে স্থানীয় একজন অভিজ্ঞ মাওলানার মাধ্যমে কালেমা ত্যায়েইবা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সেদিন থেকে তিনি ইসলাম ধর্মের শরিয়ত বিধি বিধান মোতাবেক চলাফেরা শুরু করেন ।
নওমুসলিম তৌহিদুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন হলো ইসলাম ধর্মকে ভালোবাসি এবং ইসলাম ধর্মের বিভিন্ন প্রকার আচার-আচরণ ও গোপনে বিভিন্ন হাদিস বই পাঠ করিয়া ইসলাম ধর্মকে গভীর ভাবে ভালোবাসতে আরাম্ভ করি। ইসলাম ধর্মের নিয়ম কানুন বুঝে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহন করিব সে সিধান্ত নেয়। ১ বছর আগে একজন অভিজ্ঞ মাওলানার মাধ্যমে কালেমা ত্যায়েইবা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করি। এবং সেদিন থেকে আমি ইসলাম ধর্মের শরিয়ত বিধি বিধান মোতাবেক চলাফেরা শুরু করি। এবং আমি সিরাজগঞ্জে মোকাম নোটারী পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে হলফনামার মাধ্যমে পাকাপাকি ভাবে হিন্দু ধর্ম পরিবর্তন করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছি।
এ বিষয়ে সিরাজগঞ্জ আমলী আদালতে কর্মরত আইনজীবী সোহেল রেজা বলেন, নওমুসলিম মোঃ তৌহিদুল ইসলাম ১৯৮৯ সালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের ভূইয়ট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কার্তিক কুমার রুহিদাস এবং মাতা আলো রানী রুহিদাস। সে তার নিজ জ্ঞানে সিরাজগঞ্জ মোকাম নোটারী পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে হলফনামার মাধ্যমে হিন্দু ধর্ম পরিবর্তন ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এবং তার নাম পরিবর্তন করে মোঃ তৌহিদুল ইসলাম করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান